শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

কলকাতায় জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে, এক বিশাল প্রতিবাদ মিছিল

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৭৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শুক্রবার,‌ ঠিক বিকেল তিনটায়, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এবং তিরাঙ্কুর ভট্টাচার্যের উদ্যোগে, কলেজ স্কোয়ার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ী পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল করলেন, জীবন দায়ী ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে।

এই মিছিলে অংশ নেন উত্তর কলকাতা ছাত্র পরিষদ, দক্ষিণ কলকাতা ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, প্রায় কয়েক ছাত্র ছাত্রী এই মিছিলে পা মেলান ব্যানার ও ফেস্টুন নিয়ে , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান,

তাহারা বলেন অবিলম্বে যদি জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হ্রাস না হয়, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলন আরো তীব্রতর করে তুলবো।

তাহারা বলেন ক্যান্সারের মতো মরণব্যাধির রোগ, যে ওষুধ না খেলে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারেনা, সেই ধরনের ওষুধের মূল্য এতটাই বাড়িয়ে দেয়া হয়েছে , যে সাধারণ মানুষ কিনতে হিমশিম খাবে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারবে না। ওষুধ কিনতে পারবে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন, তারা ঔষধের উপর বহু কন্সেশন রেখেছেন, যাহাতে সাধারণ মানুষ উপকৃত হয়। রোগীর বাড়ির লোকেরা সেই ওষুধ কম পয়সায় কিনতে পেরে চিকিৎসা করাতে পারছেন, অথচ কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা না ভেবে কোম্পানি গুলোকে লাভবান করার জন্য এই পন্থা এনেছেন, আমরা মেনে নেব না। অবিলম্বে মূল্যবৃদ্ধি হ্রাস করতে হবে, সাধারণ মানুষের কথা ভাবতে হবে।

পশ্চিম বাংলার মানুষ এরকম সরকার চায় না, এ সরকার দূর হটো, এর সাথে সাথে জাতীয় কংগ্রেস ও সিপিএমকেও বাদ দেননি। তাহাদেরকেও ধিক্কার জানান, এবং বলেন পশ্চিমবঙ্গ থেকে অবিলম্বে দূর হটো, পশ্চিমবঙ্গ সরকার মা মাটি সরকার, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভাবে, এবং সবকিছুতে প্রতিবাদের ঝড় তোলে, আজ আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রতিবাদের ঝড় তুললাম, শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই প্রতিবাদের ঝড় উঠবে , যতদিন না কেন্দ্রীয় সরকার ঔষধের মূল্যবৃদ্ধি হ্রাস না করে।

আজ কংগ্রেস ছাত্র পরিষদ থেকে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন লাবিব উষুফ।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর