শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি : / ১২৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. মিজান (২১) নামে এক যুবককে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ মার্চ ২০২৫ইং) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ সময় সাত জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছেদণ্ডপ্রাপ্তরা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজ এর ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭), আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।খালাস প্রাপ্তরা হলেন, ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ০২ নভেম্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে এসময় রফিকুল ইসলাম দোকানের মধ্যে ঘুমে ছিলেন তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় মিজান গুলিবিদ্ধ হয়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়ালিদ হাসান বাবু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর