শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি / ১০৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

আশাশুনিতে দেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা ও চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচির শুরুতে সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে প্রতীকি ধর্ষকের কুশপুত্তলিকা দাহ্য করা হয়। উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনে শিক্ষার্থী রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাহাত, আব্দুল্লাহ আল মামুন, মৃদুল হাসান, মোনায়েম হোসেন সবুজ, আমান উল্লাহ আমান, মেহদী হাসান ও নারী শিক্ষার্থীবৃন্দ।

আশাশুনির ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালা ও তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি বজলুর রহমান বাদী হয়ে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি বুধবার অফিস টাইম শেষে বিকাল ৩ টার সময় ক্লিনিকের জানাল দরজা বন্ধ ও তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ক্লিনিকে গিয়ে দেখেন সামনের জানালা ভাঙ্গা এবং ভিতরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় আছে। তিনি ভিতরে ঢুকে দেখেন ক্লিনিকের পানি উত্তোলনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর এবং বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর