বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ / ১০৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মনোহারপট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনসহ দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।উল্লেখ্য, মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পায়রা বন্দর স্টেশনের পেটি কর্মকর্তা নেসারুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারসহ বিএনপির ৫ নেতাকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় সরকারি গোয়েন্দা কার্যক্রমে বাধা, সরকারি সামরিক সদস্যকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর