বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরির ২ দিনেও উদ্ধার হয়নি ছাত্র-জনতার প্রতিবাদ কর্মসূচী

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১১৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাতপরিচয় নারী। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি। প্রতিবাদে ছাত্র-জনতা শহরের চৌরাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ সমাবেশ করে। পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা এসে উদ্ধারের আশ্বাসে ছাত্র-জনতা সমাবেশ শেষ করে ফিরে যায়।জানা যায়, ওই দিন সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যতœ নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পাননি।শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, ‘আমার সন্তানকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেলো! আমরা গরিব মানুষ, কারও কোনও ক্ষতি করিনি। হাসপাতালের নিরাপত্তা যদি ঠিক থাকতো, তাহলে এভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারতো না। এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের নিতে হবে।ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান বলেন, ওই দিন রাতেই মহিলা শিশুটিকে নিয়ে গাজিপুরে চলে গেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গাজিপুর পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে।এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘শিশু চুরি হওয়ার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে আমরা হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া হাসপাতালের আশপাশের এলাকা, বাস ও ট্রেন স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর