বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

খুলনার ডুমুরিয়ার রামপালে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : / ১১১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ার রামপাল উপজেলা বিএনপি’র উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আ. হালিম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিহত আ. ছালাম পাটোয়ারীর স্ত্রী শিলা পারভীন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশফাক হাওলাদারের স্ত্রী সাবেরা জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খাজা মইন উদ্দিন আক্তারের স্ত্রী চম্পা বেগম প্রমুখ।বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক বন্ধে সরকার ভাল কোন পদক্ষেপ নিচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে এবং পুলিশ প্রশাসন আমাদের দাবী উপেক্ষা করে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর ব্যাবস্থা নেয়ার ঘোষনা দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর