বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ / ১০৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

“অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) উত্তম কুমার মন্ডল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী প্রমূখ।সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে আগত সংরক্ষিত আসনের নারী সদস্য, নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।জানা যায়, এর আগে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালির আয়োজন করা হলে এবার তা পালন করা হয়নি। তবে অন্যান্য জেলা ও উপজেলায় র‌্যালিসহ দিবসটি পালন করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, শুধু আলোচনা সভার কথা বলা হয়েছে।এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনা থেকে জানা যায়, উল্লেখিত প্রতিপাদ্যটি বহুল প্রচারের জন্য ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। অনেকেই বলছেন প্রতিপাদ্য প্রচারের মাধ্যম কি শুধুই আলোচনা সভা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর