রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে নুরুল হুদা খান বাবু ও আওরঙ্গজেব কামালের অভিনন্দন

বিশেষ প্রতিনিধি : / ৪৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা জেলার  সাবেক সভাপতি নুরুল হুদা খান বাবু এবং সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন আদর্শ, বিচক্ষণ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, দেশের মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যোগ্য ও অভিজ্ঞ একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের দূরদর্শিতার পরিচায়ক।
নুরুল হুদা খান বাবু ও আওরঙ্গজেব কামাল বর্তমানে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের কল্যাণে তার নেতৃত্ব আরও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর