সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

২২ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

নিজস্ব সংবাদদাতা: / ৫১৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী টায়ার ফ্যাক্টরির আগুন প্রায় ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা সাতটার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গাজী গ্রুপের এই বিশাল প্রতিষ্ঠানজুড়ে লুটপাট ও ভাঙচুর চালানোর ফলে ধ্বংসস্তুপে পরিণত হয়। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে গাজী গোলাম দস্তগীরকে গ্রেফতার করে জেলে পাঠানোর পর অবশিষ্ট একটি ৬ তলা ভবনে লুটপাট চালানো শুরু হয়। লুটপাট চলা অবস্থায় রাত ৯টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে– আগুনে যারা পুড়ে মারা গেছে, তারা ওই কারখানার সঙ্গে সম্পৃক্ত নন। তারা লুটপাট চালানোর জন্যই গিয়েছিলেন। তবে আগুনের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজন ফায়ার সার্ভিসের কাছে নাম লিখিয়েছেন।আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। সংস্থাটির ১৫০ জনের টিম অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে স্থানীয়রা বলছে, লুটপাটকারীদের কারণেই ওই ভবনে আগুনের ঘটনা ঘটেছে।জানা যায়, কয়েক একর জায়গার ওপর স্থাপিত গাজী টায়ার ফ্যাক্টরিতে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করতো। আর গাজী টায়ার বছরে ১২০ কোটি মার্কিন ডলার আয় করতো। এখন প্রতিষ্ঠানটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর