রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজ না খুললে মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের প্রত্যাখ্যান ইরানের

আওরঙ্গজেব কামাল : / ১৩৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে মঙ্গলবার ইরানেরর বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে ব্যাপক হামলার হুমকি ট্রাম্পের। রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দেওয়া হলে মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে। ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু’কে গত দু’দিন খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তাকে উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। কিন্ত এবিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঐ পাইলাট কে আটক করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছে।সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। উল্টো এই জলপথে যাতায়াতকারী বিদেশি জাহাজগুলোর ওপর ‘ট্রানজিট ফি’ বা টোল আরোপসহ এক ‘নতুন ব্যবস্থার’ ঘোষণা দিয়েছে তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।আইআরজিসি-র নৌবাহিনী তাদের দাপ্তরিক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, পারস্য উপসাগরে ইরানের কর্মকর্তাদের ঘোষিত ‘নতুন শৃঙ্খলা’ বা ‘নিউ অর্ডার’ বাস্তবায়নের জন্য তারা চূড়ান্ত অপারেশনাল প্রস্তুতি নিচ্ছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে, হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।সম্প্রতি ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে, যেখানে এই প্রণালী দিয়ে চলাচলকারী নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের কথা বলা হয়েছে। একই সঙ্গে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিপিং ইন্টেলিজেন্স সংস্থা ‘লয়েডস লিস্ট’-এর তথ্যমতে, ইরান ইতিমধ্যে সেখানে এক ধরনের ‘টোল বুথ’ ব্যবস্থা চালু করেছে এবং কিছু জাহাজ চীনা মুদ্রায় (ইউয়ান) বা ইরানি রিয়ালে অর্থ পরিশোধ করে যাতায়াত করছে।এদিকে, রোববার এক এক্স-পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কড়া ও আক্রমণাত্মক ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার (ইস্টার্ন টাইম) মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের ভাষায়, হয় নরকের মুখোমুখি হতে প্রস্তুত হও, নয়তো প্রণালী খুলে দাও।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ রয়টার্সকে বলেন, ইরান বুঝতে পেরেছে যে হরমুজ প্রণালীর ওপর তাদের এই নিয়ন্ত্রণ পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। তিনি একে ‘ম্যাস ডিসরাপশন’ বা ব্যাপক বিপর্যয় সৃষ্টির হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন।হরমুজ প্রণালীটি এর সরু ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত সংবেদনশীল। এর সংকীর্ণতম অংশ মাত্র ২১ মাইল চওড়া হলেও মূল জাহাজ চলাচলের পথটি মাত্র ২ মাইল প্রশস্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর