রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সেন্সর বোর্ডে আটকে গেল সঞ্জয়ের ‘আখরি সওয়াল

ডেস্ক রিপোর্ট : / ২৪২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বিতর্ক যেন পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। এবার সমস্যার বেড়াজালে তার আসন্ন ছবি ‘আখরি সওয়াল’। হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে এসেছিল সিনেমার টিজার। গতকাল বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল।তবে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগে এর ট্রেলার মুক্তির জন্য সেন্সরের অনুমোদন মেলেনি। আগামী শুক্রবার (৮মে) ‘আখরি সওয়াল’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি, যদিও ছবিটি আগামী ৮ই মে অর্থাৎ মাত্র এক সপ্তাহ পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবির ট্রেলারটি বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।চলচ্চিত্র জগতের সূত্র অনুযায়ী, নির্মাতারা বেশ কয়েকদিন আগেই বোর্ডে ট্রেলারটি জমা দিয়েছেন, কিন্তু এখনও অনুমোদনের অপেক্ষায় আছেন। সাধারণত ট্রেলারের ছাড়পত্র প্রক্রিয়া তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। সিবিএফসি-এর তরফ থেকে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া ‘আখরি সওয়াল’-এর নির্মাতারা এখনও ট্রেলারটি মুক্তি দিতে পারছেন না। ট্রেলারটি দুবার সংশোধন করে পুনরায় জমা দেওয়া সত্ত্বেও এই বিলম্ব হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও নির্মাতাদের কোনো চূড়ান্ত মতামত জানায়নি। এমন পরিস্থিতিতে ছবিটির মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।অভিজিৎ মোহন ওয়ারং পরিচালিত ‘আখরি সওয়াল’ একটি কোর্টরুম ড্রামা, যা আরএসএস-এর শতবর্ষব্যাপী ইতিহাস তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে বাবরি মসজিদ ধ্বংসের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে।এর আগে গত ২০ এপ্রিল প্রথমবারের মতো চলচ্চিত্রটি সেন্সরের অনুমোদনের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিল এবং এর প্রদর্শনী হওয়ার কথা ছিল ২৭শে এপ্রিল। নিয়ম অনুযায়ী, প্রদর্শনীর সময় নির্ধারণ করতে সময় লাগতে পারে, কারণ বোর্ড সদস্যদের জানাতে হয় এবং উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ঠিক করতে হয়। যদিও নির্মাতারা ইতোমধ্যেই চলচ্চিত্রটির ফার্স্ট লুক এবং একটি অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন। কিন্তু ট্রেলার বা চলচ্চিত্রটি এখনও পর্যন্ত ছাড়পত্র পায়নি।সঞ্জয় দত্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি, সমীরা রেড্ডিসহ আরও অনেকে। এর মধ্যে এই অভিনেতা তার পরবর্তী ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন। গত ২৪ এপ্রিল প্রথম লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর