সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

নিজস্ব সংবাদদাতা: / ২৫০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের শহীদরা সুন্দর একাটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়ে দেশ নতুন করে স্বাধীন করে আমাদেরকে ঋণী করে গেছেন। সোমবার কুড়িগ্রাম পৌর টাউন হলে বাংলদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সেক্রেটারী জেনারেল আরও বলেন, ‘‘স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি, ভোট দিতে পারেনি, কর্মস্থলে যেতে পারেনি। স্বৈরাচার মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করেছে, গুম করেছে, বিচারবর্হিভুতভাবে মানুষকে হত্যা করেছে। জাতির এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমাদের এই বীর শহীদরা। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছে তা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।কুড়িগ্রাম জেলা জামায়াতে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সস্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম রব্বানীর পিতা মো. সাইদুল ইসলাম, শহীদ রাসেদুল ইসলামের পিতা মো. বাচ্চু মিয়া, শহীদ আবু রায়হানের পিতা মো. আব্দুর রশিদ, শহীদ নুর আলমের পিতা মো. আমির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. মিনারুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি আব্দুল্লাহ আল আবিদ (মুকুল) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর