বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আনসার ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ

বগুড়ার প্রতিনিধি : / ১১২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বগুড়ার প্রতিনিধি : সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আনসার ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। বৃহস্পতিবার বগুড়ার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন ,পিভিএম এর নির্দেশে এবং সারিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে সারিয়াকান্দি পৌর বাজার এলাকায় আনসার ও ভিডিপি কর্মকর্তা, টিআই আল আমিন, টিআই মোছাঃ ছুফিয়া বেগম ও ভাতাভোগী আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করেন। পৌরসভার সহায়তা বাজার এলাকায় আনসার ভিডিপির সদস্যেরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে এডিশ মশার লার্ভা ধ্বংস করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বাজারের ব্যাবসায়ীদের প্রতিদিন দুইবার দোকানের চারপাশ পরিষ্কার করার জন্য অনুরোধ করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, টিআই মোঃ আল আমিন, মহিলা টিআই মোছাঃ ছুফিয়া বেগম , ওয়ার্ড দলনেতা মোঃ পাভেল মিয়া, ওয়ার্ড দলনেতা মোঃ গোলাম মোস্তফা, ওয়ার্ড দলনেতা মোঃ সোহেল রানা, ওয়ার্ড দলনেতা মোঃ হোসেন আহমদ সবুজ, ওয়ার্ড দলনেতা মোঃ দীপন মিয়া, আনসার কোম্পানি কমান্ডার মোঃ আক্কাস আলী, ইউনিয়ন দলনেতা শের আলী, ইউনিয়ন আনসার কমান্ডার মিলন মিয়া আনসার কমান্ডার মোঃ রাজ্জাক আলী, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, ফটিক, মাহফুজার , ওয়ার্ড দলনেত্রী সীমা, সালতানাথ, আফরোজ, শাকিলা , শাহিনুর মহিলা কমান্ডার জাহানারা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর