মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা: / ১২৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় প্রতিমন্ত্রীর বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং তার চাচা মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করেন উত্তেজিত জনতা।এলাকাবাসী জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল উত্তেজিত জনতা হাতুড়ি, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় তারা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির তিনতলা বাড়ির পকেট গেট ভেঙে ভেতর প্রবেশ করে। তবে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের গেট ভাঙতে না পারায় জানালার কাচ ভাঙচুর করে। এর আগে উত্তেজিত জনতা প্রতিমন্ত্রীর বাসভবনের পাশে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহিদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল ভাঙচুর করে।এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম মোবাইল ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর