সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ তাহমিদ হোসেন শ্যামনগর সাতক্ষীরা থেকে : / ১৫৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

মোঃ তাহমিদ হোসেন শ্যামনগর সাতক্ষীরা থেকে : মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে দুই দিন ব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপ-পরিচালক মোঃ রমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বিএম জাকারিয়া, গিভ বাংলাদেশের প্রতিনিধি সহ আরো অনেকে। সভার সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগতাদের জীবন মান উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন ও চাষের মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করা সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান প্রদান করতে পারছি, যাতাদের ফলন বাড়াতে সহায়তা করবে। প্রশিক্ষণে অংশ গ্রহণকারী কৃষকদের লবণ সহিষ্ণু ধানের বিভিন্ন জাত, চাষপদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের শেষে অংশ গ্রহণকারীদের ধান বীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হবে এবং দীর্ঘ মেয়াদী সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হবে এই প্রশিক্ষণ কার্যক্রম উপকূলীয় কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর