বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প’র আওতায় আশাাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে ও আন্তর্জার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ”মানবাধিকার সংগঠন রাইটস যশোর” এর বাস্তবায়নে অনুষ্ঠানে সৌদি আরব হতে উদ্ধারকৃত পাচারের শিকার রোজিনা খাতুনকে প্রকল্পের আওতায় একটি উন্নত জাতের গাভী প্রদান করা হয়। উপজেলার খলিসানী গ্রামের রোজিনা খাতুনের হাতে গাভী তুলে দেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় আইওএম প্রজেক্ট, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার প্রনব কুমার দাস এবং শামীম রেজা ও আছের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুননিতে উপজেলা পানি কমিটির ফরমেশন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) আল. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সেলিম আক্তার স্বপন ও উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার, প্রাক্তন প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, জি,এম মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম বাবু, আমির হোসেন বাদশা, মেম্বার শহিদুল ইসলাম, কামরুন্নাহার রীনা, নূরুল হক, খালিদ হোসেন, জাকারিয়া, পান্না প্রমুখ। সভায় অধ্যক্ষ (অব:) আল. রুহুল আমিনকে সভাপতি, জি,এম মুজিবুর রহমান ও আমির হোসেন বাদশাকে সহ সভাপতি, ইয়াহিয়া ইকবালকে সম্পাদক, কামরুন্নাহার রীনাকে যুগ্ম-সম্পাদক, শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুককে প্রচার সম্পাদক, মনির হোসেনকে দপ্তর সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা পানি কমিটি গঠন করা হয়।#
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। সভায় উপজেলার ৩ জন শহীদ পরিবারের সদস্য, আহত রফিকুজ্জামান, হাসানুজ্জামান, হাবিবুর রহমান ও আমান উল্লাহ উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদে সাইলো বা ড্রাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। জাতি সংঘের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এসএমকেকে এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ইউপি সদস্য ইয়াকুব আলী, হাসমত ঢালী, ইব্রাহিম খলিল টুকু সহ এসএমকেকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত ১৫০জন উপকারভোগীকে সাইলো বা ড্রাম বিতরণ করা হয়।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উকুন মারা ফিরোডাল খেয়ে এক যুবকের আত্মহত্যা করেছে। মৃত. যুবক মহাসিন (২৪) উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা। এসআই মোমরেজ জানান, খালিয়া গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি গাজীর ছেলে মহাসিন সোমবার (২৫ নভেম্বর) সকালে খাওয়া দাওয়া শেষে বাড়ির সবার অজান্তে পাশে ঘেরের বাসায় গিয়ে ফিরোডাল খায়। এরপর বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলো। এক পর্যায়ে মাথা চক্কর দিতে থাকলে বন্ধুরা টের পেয়ে তাকে বাড়ি নিয়ে যায়। পরিবারের লোকজন দ্রুত চেউটিয়া বাজারে গ্রাম ডাক্তার কৃষ্ণপদ’র কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।
এক সপ্তাহ আগেও সে ফিরোডাল খেয়েছিল বলে জানা গেছে। বিএনপি নেতা বোরহান উদ্দীন বুলু জানান, সে মানসিক ভারসাম্যহীন রুগী। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এস আই মোমরেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আশাশুনি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।