মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ পাউবো’র সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬ ও ৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তিনিআশাশুনির কুল্যা ইউনিয়নের বেতনা নদী খনন কাজ পরিদর্শনে কুল্যা ব্রীজ সংলগ্ন কাজের স্থানে যান। সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোজ খবর নেন। এসময় পাউবো’র নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বলেন, ২০২০ সালে একনেকে প্রকল্প পাশ হয় এবং ২০২১ সালে কাজ শুরু হয়। এবছর জুনের মধ্যে প্রকল্প শেষ হবে। এপ্রিল মাসের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। ৩১ টি স্লুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকী গেট গুলো অন্য ফান্ড থেকে করা হবে। তিনি বলেন, খনন এর সময় বেচে থাকা অতিরিক্ত মাটি ওপেন সেলের মাধ্যমে বিক্রয় করা হবে।মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলতি বাংলা বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সাথে সরকারের সকল সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান। প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডব্লিউইএল-এডব্লিউআর (জেবি) ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি খুলনা রেঞ্জ রেজাউল হক পিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনিরুল ইসলাম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ওসি নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মন্টু। সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক উপজেলা আহবায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, কৃষক দল সদস্য সচিব আব্দুল কাদের, তরুন দল আহবায়ক ইব্রাহিম, বড়দল ইউনিয়ন যুবদল আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব হাসান মোল্যা।
উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল আলিম ও রবিউল আওয়াল ছোটর উপস্থিতিতে নির্বাচন কমিশন প্রধান শেখ আব্দুর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে আজহারুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৯০ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটার ভোট প্রদান করেন। যার মধ্যে ২৩৩ ভোট পেয়ে আবু হুরায়রা মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রবিউল ইসলাম ৪৬ ভোট ও কামরুল ইসলাম ১০ ভোট পেয়েছেন।

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কৃতি সন্তান এড. আলিফ হোসেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে জানান।জাতীয় পার্টির প্রতিষ্ঠা থেকে এড. আলিফ হোসেনের পরিবার জাপার রাজনীতির সাথে কাজ করে আসছেন। তিনি দীর্ঘকাল জাপার সাথে ঘনিষ্ঠ ও অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছেন। আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের কৃতি সন্তান আলিফ হোসেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাপার মনোনীত প্রার্থী হিসাবে মাঠে নামেন। তার ত্যাগ, সততা, নিষ্ঠা ও দলকে সুগঠিত করতে নিরলস প্রচেষ্ঠার স্বীকৃতি স্বরূপ জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু’র সুপারিশে জাপা চেয়ারম্যান তাকে কেন্দ্রীয় সদস্য মনোনীত করেছেন। তিনি আগামীতে দল ও দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।