আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সাইক্লোন রেমাল আর্লি রিকভারি রেসপন্স কার্যক্রম’২৪ বিষয়ক প্রতাপনগর, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে অনুষ্ঠিত কর্মশালা ও সরজমিন তথ্য সংগ্রহের মাধ্যমে প্রস্তাবিত কর্ম পরিকল্পিনা উপস্থাপন করা হয়। কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা ও সহায়ক পরামর্শ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, ইউপি সদস্য ইয়াছিন আলী ও উজ্জল হোসেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিষয় ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার উপজেলা রিসোর্স সেন্টারে সোমবার থেকে উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ৬ দিনের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণির ২৬ জন বাংলা শিক্ষক অংশ নিয়েছেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শবনম মুস্তারী। ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কোর্চ পরিচালনা করা হচ্ছে।