সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব : প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫: / ১৩৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামোই পারে একটি আত্মনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে।‘৫৪তম জাতীয় সমবায় দিবস’-এর প্রাক্কালে প্রদত্ত এক বাণীতে তিনি বলেন, “কৃষি, মৎস্য, পশুপালন, কুটিরশিল্প, সঞ্চয় ও ঋণদানসহ বিভিন্ন খাতে সমবায়ের নীতি অনুসরণ করলে দেশের অর্থনীতি আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।ড. ইউনূস জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁর মতে, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতিতে নবজাগরণ ঘটবে এবং জনগণের আত্মকর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে।তিনি বলেন, “‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল, ১ নভেম্বর ২০২৫, দেশব্যাপী ৫৪তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে, যা নিঃসন্দেহে আমাদের সমবায় আন্দোলনের জন্য এক উৎসাহব্যঞ্জক অধ্যায়।প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়ন উদ্যোগ টেকসই হয় না। তাই সমবায় শুধু অর্থনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। তিনি মনে করেন, সমবায় সমিতিগুলো সমাজের নানা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে—দারিদ্র্য দূরীকরণ থেকে শুরু করে শিক্ষার বিস্তার, নারী ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টিতেও এর ভূমিকা অপরিসীম।ড. ইউনূস বলেন, “দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে সমবায় আন্দোলনের বিকল্প নেই। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না বৈষম্য, থাকবে ন্যায়, সাম্য ও পারস্পরিক সহযোগিতা।সবশেষে তিনি সকল নাগরিককে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সমবায়ের আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভর বাংলাদেশ।জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর