মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ষোলো বছরের গুম, খুন, হত্যার বহিঃপ্রকাশ ফ্যাসিস্ট হাসিনার পলায়ন: কেন্দ্রীয় শ্রমিক দল নেতৃবৃন্দ

ভোলা জেলা প্রতিনিধি : / ১১০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ষোলো বছরের গুম, খুন, হত্যার বহিঃপ্রকাশ ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে পলায়ন। বেগম খালেদা জিয়া এদেশে কোনো রক্ত চক্ষুর কাছে যেমন মাথা নত করেন নাই ঠিক তেমনি জননেতা তারেক রহমানও কারো কাছে মাথা নত করেননি। তিনি দেশের সকল রাজনৈতিক দল, সমস্ত সূশীল সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ করে জুলাই- আগস্টের ছাত্র- জনতার আন্দোলনে ঝাপিয়ে পরেছিলেন, তখন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা জেলা বিএনপি অফিস চত্বরে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক তত্বাবধানে জুলাই – আগস্ট চব্বিশের ছাত্র – শ্রমিক – জনতার অভ্যুত্থানে শহীদ শ্রমিক দল নেতাকর্মীর পরিবারের সদস্যদের সহিত সাক্ষাত ও অনুষ্টিত আলোচনা সভায় কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ এসব কথা বলেন।নেতৃবৃন্দ আরও বলেন, দেশী-বিদেশী চক্রান্ত তথা ভারতের তত্বাবধানে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসেছিলো। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য মাটি ও মানুষের মা আপোষহীন লৌহ মানব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলো। সেই আন্দোলন ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত চলেছিলো। সেই আন্দোলন থামিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে, তার ছোট ছেলেকে হত্যা করে, বড় ছেলেকে বিদেশে পাঠিয়েও যখন আন্দোলন দমাতে পারছিলোনা তখন একটি মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা কারাগারে পাঠিয়েছিলেন। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃত্বে ১০ হাজার মাইল দুর থেকে এগিয়ে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ঢাকা মহানগড় শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, মাস্টার এনামুল হক, বশির আহম্মদ হাওলাদার প্রমূখ।
অনুষ্টানটি সঞ্চালনা করেন, ভোলা জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ।
অনুষ্টান শেষে তারেক রহমানের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার শহীদ দেলোয়ার ও শহীদ ইমন এর পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর