মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

শেখ সুজনের মায়ের রুহের মাগফিরাত কামনা করে নগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল

শেখ আব্দুল মজিদ খুলনা থেকে : / ৩০০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, প্রখ্যাত শ্রমিক নেতা শেখ শহিদুল হকের সহধর্মিনী এবং খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রাজিয়া শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ। গতকাল বাদ জোহর নগরীর বাগমারা জামিয়া ইসলামিয়া মারকাযূল উলূম মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে জামিয়া ইসলামিয়া মারকাযূল উলূম মাদ্রাসা, বাগমারা এমদাদুল উলূম মাদ্রাসা, বাগমারা আল কুরআন একাডেমিক মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক ছাত্রদের মাঝে উন্নতমানের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মারকাযূল উলূম মাদ্রাসা নায়েবে মোহতামিম আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মরহুমার জামাতা লালন ফকির। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আবুল হোসেন, শওকত হোসেন, কে এম শাহীন হাসান, সুলতান মাহমুদ পিন্টু, কাঞ্চন শিকদার, ইব্রাহীম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, ইমতিয়াজ আহমেদ শুভ, আসিফ ইকবাল টনি, মাসুদুর রহমান আকাশ, মেহেদী হাসান অনু, আলী আকবর শিমুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগনেতা মো: মাসুম বিল্লাহ, কাজী ইউসুপ আলী মন্টু, মো: রাজীব হোসাইন, মো: তাজমুল হক তাজু, এস.এ আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, লিটন মাহমুদ, রবীন্দ্র নাথ ধর, মো: মোজাহার হোসেন, মোহাম্মদ পিয়াল, মো: বুলবুল আহমেদ, হাসান মোল্লা, আফরোজ আহসান, এস,এম দিদার, মহানগর ছাত্রলীগ নেতা শেখ আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মো: কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, তরিকুল ইসলাম তুফান, মুক্তাজুল ইসলাম সোহাগ, রায়হান তামিম প্রমুখ। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বেগম রাজিয়া শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর