সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

শৃঙ্খলা ফেরাতে কালীগঞ্জের সড়কে ওসির প্রত্যক্ষ অভিযান

ঝিনাইদহ থেকে মোঃ শাহাজান আলী : / ১০৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশপথ যানজটমুক্ত ও ঝিনাইদহ – যশোর মহা সড়কে শৃংখলা ফেরাতে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টার পর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার । অভিযান পরিচালনার সময় রাস্তার উপর অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে রাখা বাস, ট্রাক, পিকআপ, ব্যাটারি চালিত ইজিবাইক রিক্সা, ভ্যান সরিয়ে দেওয়া হয় । সে সময় ভবিষ্যতে রাস্তার উপর গাড়ি রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ । উল্লেখ্য, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে নির্মাণ কাজ চলমান রয়েছে। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় উড়ন্ত সেতু নির্মাণ কাজ চলছে। ব্যস্ততম এই বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কসমূহ নিরাপদে ব্যবহার করার জন্য পৌর কর্তৃপক্ষকে সচেতনতামূলক কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা না গেলেও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ওসির এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক শিপলু জামান,গণমাধ্যম কর্মী এবং কালীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , সড়কে শৃংখলা ফেরাতে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতমূলক অভিযান পরিচালনা করা হয়েছে । জননিরাপত্তার জন্য এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি যোগ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর