রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা: / ৩১৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাসটা বাংলাদেশের পক্ষে ছিল না কখনোই। এর আগে খেলা সব ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও অনেকটা এগিয়ে থেকে অবিশ্বাস্য ব্যাটিং ধসে হারতে হয় বাংলাদেশকে। তবে এবারে আর ভুল হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচটায় শেষ হাসি বাংলাদেশের। রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদি হাসান। তিনি ৩ বলে ৬ রান করেন। তবে ইনিংসের শেষ দিকে ৭ বলে দুই চার আর এক ছক্কায় ১৭ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তার এই ঝড়ো ইনিংসের কল্যাণেই শেষ দিকে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ জয় লাভ করে। দেশের মাটিতে সর্বোচ্চ ১৭১ রানের লক্ষ্য তাড়ায় জয়ের নজির গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে গত বছর শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল টাইগাররা। আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন লিটন কুমার দাস। ৪৩ রান করেন ওপোনার পারভেজ হোসেন ইমন।লিটন দাস ক্যারিয়ারের ১১৯তম ম্যাচে ৩৭ বলে তিন চার আর তিন ছক্কায় ১৬তম ফিফটি হাঁকিয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩৪তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন।
তার আগে দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ২৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন।এর আগে দলীয় ২৬ রানে রান আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন।এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল। শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার। ২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর