মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না – ছারছীনার পীর ছাহেব

পিরোজপুর প্রতিনিধি : / ২৫২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর ছারছীনা শরীফের লাখো লাখো মুসুল্লীদেরকে নিয়ে বাংলাদেমের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেছেন। বাদ মাগরীব তিনি তালীমান্তে বলেছেন, পথহারা, দিশেহারা মুসলমানদেরকে হেদায়াত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মত। তিনি আমাদেরকে সত্য-মিথ্যা, নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। আর নিছক ভালোবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটতে হবে। নবীজীর প্রতি ভালবাসা যেমনিভাবে ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, তেমনি তা আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল। আর প্রত্যেক মুমিনের কাঙ্খিত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.) এর সঙ্গলাভ। ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বাদ মাগরীব মাহফিলে সমবেত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। আজ মাহফিলের ২য় দিন। সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর