রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানী টেকনিক্যালে সাংবাদিকের পা ভেঙে দিল পুলিশ, তদন্ত ও বিচারের দাবি

বিশেষ প্রতিনিধি : / ১১২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

 

এই েঢাকা মহানগরীর টেকনিক্যাল এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন সাংবাদিক মনির হোসেন। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যদের বেধড়ক মারধরে তিনি রক্তাক্ত জখম ও পা ভাঙার গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক মনির হোসেন জানান,“আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য টেকনিক্যালে পৌঁছালে খুব সাধারণ একটি বিষয় নিয়ে পুলিশ আমাকে গতিরোধ করে। তখন আমি বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু কোনো কথা না শুনেই পুলিশ আমাকে অতর্কিতভাবে মারতে শুরু করে। তিনজন পুলিশ আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করলে আমার পা ভেঙে যায়। আমি প্রচণ্ড ব্যথা ও রক্তাক্ত জখম নিয়ে মাটিতে লুটিয়ে পড়ি।”
তিনি আরও বলেন,“আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের এ ধরনের বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং আইনের শাসনের জন্যও অশনিসংকেত। ঘটনার সাথে জড়িত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর