বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : / ১১৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিশেষ অভিযান চালিয়ে ৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর মধ্যে ৮ কেজি ওজনের হেরোইনের মূল্য ৮ কোটি টাকা ও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের দাম ৩৫ লাখ। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মদাক পরিবহণ করা বাসটিও। চট্টগ্রামে নিকট অতীতে হেরোইনের এত বাড় চালান আর উদ্ধার হয়নি।এ বিষয়ে সিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ২টায় ব্রিফিং করে অভিযানের বিস্তারিত বর্ণনা দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গ্রেফতার তিনজন হচ্ছেন- আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মোহাম্মদ রাসেল (৪৯)। জব্দ মাদকের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে সূত্র জানিয়েছে।পুলিশ জানায়, হানিফ পরিবহণের একটি বাসে করে কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রাম আসছে- এমন গোপন খবর ছিল পুলিশের কাছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয়। গভীর রাত ৩টার দিকে সন্দেহজনক বাসটি ক্রসিং অতিক্রমকালে পুলিশ সিগন্যাল দেয়।এতেও বাসটি না থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের অভিযান টিম বাসটিকে কিছু দূর ধাওয়া করে থামাতে বাধ্য করে। পরে ওই বাসের পেছনে লোহার তৈরি একটি গোপন বক্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এতে ৮টি প্যাকেটে এক কেজি করে ৮ কেজি হেরোইন, যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫ টাকা এবং ৭০টি প্যাকেটে নীল রঙের ভেতরে লুকানো ২০০ পিস করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়, আটক তিনজন হানিফ পরিবহণের চালক সুপারভাইজার ও হেলপার। এ তিনজন যাত্রী পরিবহণের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। তারা হেরোইন ও ইয়াবাগুলো কক্সবাজার থেকে কিনে ঢাকায় দুই ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশে নিচ্ছিল।কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর