রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

যেসব শিক্ষার্থী মাঠে কাজ করছেন, তাদের সনদ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : / ২৫৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

মাঠে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার এবং নগরীতে সৌন্দর্যবর্ধনে যেসব শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাদের উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে। রোববার রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ করব, ছাত্ররা সিনসিয়ারলি কাজ করেছে, পুলিশের তরফ থেকে সবাইকে সার্টিফিকেট দেবেন। এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায়, উচ্চশিক্ষা ও চাকরির সময় যেন এটার মূল্যায়ন হয়। ছাত্ররা নিজেদের পয়সায় শহর পরিষ্কার করছে, নিজেদের পয়সায় দেয়াল পরিষ্কার করে সুন্দর করছে।সাখাওয়াত হোসেন বলেন, ‘এই যে ছাত্ররা নিজে শ্রম দিচ্ছে, পয়সা খরচ করছে, সরকারি প্রকল্প হলে ৪০০–৫০০ কোটি টাকা, হাজার কোটি টাকা লাগত। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর অনেক জায়গায় পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। ওই দিন থেকে পুলিশ সদস্যরা কর্মবিরত পালন শুরু করেন। পুলিশ না থাকায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়কে নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এর পাশাপাশি বিভিন্ন দেয়ালের পুরোনো লেখা মুছে তারা নতুন করে গ্রাফিতি আঁকছেন।সড়কে ট্রাফিক পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, এটা নিয়ে কী করা যায়, সেটি আলোচনা করা হয়েছে। ট্রাফিকে জনবলের সমস্যা নেই। প্রথমে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করবে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর