বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরন করলো মানব কল্যাণ পরিষদ

ষ্টাফ রিপোর্টারঃ / ২১০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্সের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরন করেছে সংগঠনটি।মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে যুব প্রশিক্ষন সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ সোহেল।অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্ম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই দক্ষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ভালো কাজ করতে গেলে সমাজে কিছু বাধা বিপত্তি থাকেই তাতে কান দিতে নেই। যে যত বেশি ভালো কাজ করবে তত বেশি তার বিরুদ্ধে সমালোচনা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রশিক্ষনার্থী ও সমাজ কর্মীদের উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর