মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব 

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

ডেস্ক রিপোর্ট : / ৭২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইরানের ওপর পুনরায় কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মার্কিন যুদ্ধজাহাজগুলো আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর মতোই ভয়াবহ পরিণতির শিকার হবে । আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) উদ্দেশ্য করে এই কড়া বার্তা প্রদান করেন। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কথিত ‘স্বল্পমেয়াদী ও তীব্র’ হামলার পরিকল্পনার খবরের প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করে বলেন, শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের জবাবে ইরান দীর্ঘমেয়াদী এবং বেদনাদায়ক আঘাত হানবে। জেনারেল মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে দশা হয়েছে, রণতরীগুলোর ভাগ্যেও ঠিক তাই অপেক্ষা করছে।এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনার বিষয়ে ব্রিফিং গ্রহণ করবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আলোচনার অচলাবস্থা ভাঙতে অথবা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার অজুহাতে ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। মার্কিন পরিকল্পনার মধ্যে ইরানের অবকাঠামোতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালীর একাংশ দখল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর মতো উসকানিমূলক প্রস্তাবনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ ইরানের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে, তবে সামরিক অভিযানের পথও তিনি খোলা রেখেছেন।জেনারেল মুসাভি আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, শত্রুর অপারেশন সংক্ষিপ্ত হলেও ইরানের পাল্টা জবাব হবে সুদূরপ্রসারী ও অত্যন্ত কঠোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর