রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

য় পড়লে আপনার সন্তান অন্ততঃ গুন্ডা-চাঁদাবাজ মাদকসেবী হবে না -মুফতি আব্দুল্লাহ আল আনসারি

বন্দর প্রতিনিধি: / ১৬৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দাওয়াতুল কোরআন প্রি-ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন ও নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠান ১৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় রূপলী আবাসিক এলকাস্থ মাদরাসাার হলরুমে অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ সাব্বির হোসেন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আল আনসারী। বন্দর থানা যুবদল নেতা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,স্কলার্স বাংলাদেশ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী,এম নিউজ বিডি ২৪ ডটকম’র সিইও মিতু মোর্শেদ,ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাসুম ও বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের আরবী শিক্ষক মাওলানা মোঃ আল আমিন। এইচ ডি হৃদয়ের সঞ্চালনায় দোয়ানুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও মোহতামিম মাওলানা মোঃ আব্দুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আমির হামজা,প্রতিষ্ঠানের পরিচালক সাইদুল ইসলাম,রোমানা আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ আল আনসারি বলেন,এই জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। মহান আল্লাহ আমার নবী করিম সাল্লালাহু আলাইহি আসসালামকে কখন পাঠিয়েছেন যখন আই অ্যাম-এ জাহেলিয়াতের যুগ চলছিল। সেই সময় আমার নবী রাসুলকে কেন পাঠিয়েছেন? নবীদের শ্রেষ্ঠ নবীকে এ কারণে পাঠিয়েছেন যাতে শ্রেষ্ঠ খারাপ লোকদেরকে তিনি ভাল করতে পারেন এবং তিনি তাদেরকে ভাল করেছেনও। কাজেই ইসলাম ধর্ম অনেক গভীর ধর্ম। এই ধর্ম মানুষকে সুপথে ফিরিয়ে আনতে পারে। সন্তান মাদরাসায় পড়ালেখা করে অনেকে পরিচয় দিতে বিব্রতবোধ করেন। এটা আপনাদের ভ্রান্ত চিন্তা-ভাবনা। বরং মাদরাসায় পড়িয়ে আপনি গর্ব করে বলবেন আপনার সন্তান মাদরাসায় পড়েন। এজন্য বলবেন কারণ মাদরাসায় পড়ে আপনার সন্তান মানুষ ছাড়া অমানুষ হবে না। মাদরাসায় পড়লে আপনার সন্তান মাদকসেবী হবেনা,গুন্ডা হবে না,চাঁদাবাজ হবে না।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর