মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

ডেক্স রিপোর্ট : / ১৪৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল( (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।আজ দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগ্নেয়াস্ত্র জব্দের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী নয়, তবে সামনের দিনগুলোতে তা বাড়বে।তিনি বলেন, আপনারা যতটা আশা করেছিলেন, ততটা নয়। তবে, জব্দের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রামগঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে।তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত।জাহাঙ্গীর আলম বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না।এর আগে সকালে, উপদেষ্টা গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে তিনি আনসার ও ভিডিপি’র ১৮ জন কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য পদ মর্যাদার সদস্যদের তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করেন।বাহিনীর কর্মকর্তা, কর্মচারীসহ মোট ১৫৬ জনকে সেবা ও সাহসিকতা বিভাগে পদক প্রদান করা হয়েছে।পরে, উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর