সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

মধ্যপাড়া পাথর খনিতে জিটিস’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: / ১৮১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দিনাজপুর পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে জিটিস’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত। গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জি টি সি এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া- ট্রেষ্ট কনসোর্টিয়াম জিটিসি এর জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নব-নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এ কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থানীয় এতিমখানার হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল ও এই দোয়ার আয়োজন করা হয়। উক্ত বিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপাড়া পাথর খনির ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া -ট্রেষ্ট কনসোটিয়াম (জি টি সি) এর চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড এর পরিবারবর্গ।উল্লেখ্য যে,খালেদা জিয়ার মৃত্যুতে জিটিসি’র জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশে গতকাল বুধবার পাথর খনিতে কর্মরত সকল বিদেশীগণ কর্মবিরতি পালন করবেন এবং খনির সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর