রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হত্যা মামলার র‍্যাবের অভিযানে গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : / ২০৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হত্যাকাণ্ডের অন্যতম আসামি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮এর সদস্যরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় পহলান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলে জানান যে, তিনি মঠবাড়িয়া স্ট্যান্ডে আছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সেদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হৃদয়ের পিতা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসীর কাছ থেকে খবর পান-মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি একটি লাশ পাওয়া গেছে। ভিকটিমের পিতা সেখানে গিয়ে লাশটি তার ছেলে হৃদয় পহলানের বলে শনাক্ত করেন। সুরতহাল রিপোর্টে দেখা যায়, হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি র‌্যাবের নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তে হত্যাকাণ্ডে রিয়াদ হাওলাদার (পিতা: এমাদুল হাওলাদার, গ্রাম: হারজি নলবুনিয়া, উপজেলা: মঠবাড়িয়া) নামের এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিয়াদ হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর