বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারতে ঈদগাহে মুসলিমদের ওপর ফুল বর্ষণ করছে হিন্দুরা

ডেক্স রিপোর্ট : / ১৫৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া পোশাক পরা হিন্দু পুরুষরা উঁচু থেকে ঈদগাহ মাঠে মুসলিমদের ফুল বর্ষণ করছেন। সম্প্রতি দেশটিতে রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক যখন তীব্র হয়েছিল, তার মাঝে জয়পুরের এই দৃশ্য সামনে এলো।ভারত জুড়ে উদযাপন
দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে এবং তার আশেপাশের এলাকায় ঈদ উদযাপন এবং নামাজ পড়ার জন্য আজ বহু মানুষ জড়ো হয়েছিল।ঈদগাহে আসা একজন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের একটি। আজ আমরা এখানে প্রার্থনা করেছি যে, দেশ এগিয়ে যাক এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকুক। আমরা মোদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে প্রার্থনাও করেছি।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন বিদেশি ছাত্র উদযাপনে অংশ নিয়ে বলেন, দিল্লির জামে মসজিদ খুব সুন্দর একটি জায়গা। আমি এখানে অনেক বন্ধু এবং মানুষের সাথে দেখা করেছি। আমরা এখানে একসাথে নামাজ পড়েছি। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি।উত্তর প্রদেশের অযোধ্যায় ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নামাজের সময় পুলিশ পায়ে হেঁটে টহল দিচ্ছিল। আইজি প্রবীণ কুমার এএনআইকে বলেন, শান্তি বজায় রাখার জন্য আমরা ক্রমাগত পায়ে হেঁটে টহল দিচ্ছি। আমরা সকলের সাথে যোগাযোগ রাখছি এবং সতর্ক রয়েছি, বিশেষ করে ঈদ উদযাপনের সময়।উৎসব উদযাপনের জন্য আগ্রার তাজমহলেও মানুষ জড়ো হয়েছে এবং নামাজ আদায় করেছে। শিশুসহ সকলকে ঐতিহাসিক তাজের পটভূমিতে আলিঙ্গন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
তামিলনাড়ুর তিরুনেলভেলি এবং ভেলোরে রমজান উদযাপনের সময় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে ৫০ হাজারের বেশি লোক উপস্থিত ছিলেন।
সারা ভারতজুড়ে এই ধরণের বিশাল বিশাল জমায়েত দেখা যাচ্ছে দিনটিতে। দেশটির অনেক রাজনীতিবিদও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
ভচারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য আসুক। ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর