রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা: / ২২১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। হারলেও শেষ চারে উঠেছে ভারত, ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়ে পাকিস্তান।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করায় শঙ্কা তৈরি হয়েছিল। পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত হওয়ায় শঙ্কাটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে খেললো দাপুটে ফুটবল।শুরুতেই এগিয়ে গিয়ে আরও দুইবার গোল করেন বাংলাদেশের মেয়েরা। ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা।বুধবার নেপালের কাঠমণ্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এক ড্র ও এক জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠল তারা। হারলেও শেষ চারে উঠেছে ভারত। এই গ্রুপ থেকে বাদ পড়লো পাকিস্তান। গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর