বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

ভারতকে উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা

ডেস্ক রিপোর্ট : / ২৪৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ডাম্বুলায় রোববার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ৮ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ১৬৬ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে স্বাগতিকরা। মেয়েদের এশিয়া কাপের নবম আসরে এসে প্রথমবার শিরোপার স্বাদ পেল শ্রীলঙ্কা। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারতের বিপক্ষে চারটি ফাইনাল হেরেছে তারা। খেলার বিবারনে জানাযায়, ১৯তম ওভারের চতুর্থ বল। জয়ের জন্য তখন শ্রীলংকার দরকার ৫ রান। পুজা ভাস্ত্রাকারের করা সে বলটিকে লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন কাভিশা দিলহারি। এর সঙ্গেই ডাম্বুলার গ্যালারি থেকে ডাগআউটে ছড়িয়ে পড়ে উৎসব। নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন যে এখন শ্রীলংকা।ঘরের মাঠে ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে শ্রীলংকা। ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট এবং সমানসংখ্যক বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়েছে তারা। ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ভারত। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ঝোড়ো ফিফটি করা ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট আরেকবার খাপখোলা তলোয়ার হয়ে ওঠে। লংকানদের বিপক্ষেও তার ব্যাটেই আসে দলীয় সর্বোচ্চ ৬০ রান। ১০ চারে ৪৭ বলে তার এই ইনিংসে শুরুতেই লড়াকু স্কোরের ভিত পেয়ে যায় ভারত।এর সঙ্গে দুই মিডল অর্ডার ব্যাটার রিচা ঘোষ এবং জেমিমা রদ্রিগেজের মারকুটে ব্যাটিংয়ে লড়াকু পেয়ে যায় ভারত। ১৪ বলে এক হালি চার এবং এক ছক্কায় ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার রিচার। অন্যদিকে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন জেমিমা।লংকানদের পক্ষে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার কাভিশা দিলহারি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রতান খরচায় দুই উইকেট নেন তিনি।১৬৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বুঝেশুনে খেলেছেন লংকান ব্যাটাররা। দ্বিতীয় ওভারে ভীষ্মি গুনারত্নে রান আউটে কাটা পড়লেও ক্রিজে দাঁড়িয়ে যান অধিনায়ক চামারি আতাপাত্তু। তাকে সঙ্গ দেন তিনে নামা হারশিতা সামারাবিক্রমা।দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে আসে ৮৭ রান। ব্যক্তিগত ৬১ রানে দীপ্তি শর্মার বলে বোল্ড হন আতাপাত্তু। তবে সামারাবিক্রমা তখনও ক্রিজে অবিচল। চারে নেমে তাকে যোগ্য সঙ্গ দেন বল হাতে আলো ছড়ানো দিলহারি।তৃতীয় উইকেটে সামারাবিক্রমা-দিলহারির ৪০ বলে হার না মানা ৭০ রানের জুটিতে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। ৫১ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন সামারাবিক্রমা, আর ১৬ বলে ৩১ রানের ক্যামিওতে দলের জয়ে অবদান রাখেন দিলহারি।উল্লেখ্য, এর আগে পাঁচবার ফাইনালে কপাল পুড়েছিল শ্রীলংকার। অবশেষে নিজেদের আঙিনায় এশিয়া কাপের শিরোপা ধরা দিল তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর