সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০

ডেস্ক রিপোর্ট : / ১০৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সাউথ কিভুর লেক টাঙ্গানিকার তীরবর্তী এনগানজার কাসাবা গ্রামে প্রবল পানির ঢল নামে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আরব নিউজের।প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী থিওফিল ওয়ালুলিকা মুজালিও রোববার আরব নিউজকে জানান, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘সেক্টরপ্রধান, গ্রামপ্রধান এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে সেখানে রেড ক্রসের একটি মানবিক সংস্থাও উপস্থিত রয়েছে। লাশ উদ্ধারের কাজ চলমান থাকায় এখনই চূড়ান্ত হিসাব দেওয়া সম্ভব নয়।এদিকে এই দুর্যোগের মাত্র কয়েক সপ্তাহ আগে কঙ্গোর রাজধানী কিনশাসায় একইরকম ঘটনায় অন্তত ৩৩ জন প্রাণ হারান। চলমান রাজনৈতিক সহিংসতা ও বিদ্রোহের কারণে দেশটির অবকাঠামো ও মানবিক সহায়তা ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।জাতিসংঘ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে সরকার বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। যা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে একটি হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর