দেশ বরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় জাতিয় দৈনিক মাতৃজগত পরিবারের জন্য দোয়া কামনা করে বলেন,সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের সরকারী ভাবে ভাতার প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ সময় বলেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সংবাদ
সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহা-সচিব ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি। তিনি এ সময় বলেন,দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার সুযোগ করে দিতে হবে । তিনি আরো বলেন দেশে এখনো আওয়ামীলীগের দোসরা নানা বিধ চক্রান্ত করছে,তাদের প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। তিনি এ সময় বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি এ সময় বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সে তার মত করে গণমাধ্যমকে ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। এ সময় অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রুস্তম আলী। যুগ্ন আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ সম্পাদক মাহিদুল হাসান সরকার দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু। মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এ, জেড, এম ওবায়দুর রহমান। শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভুইঁয়া সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর। ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি মেঃ সোহেল রানা, দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। মোঃ শিহাব উদ্দিন। দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন মোল্লা। দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক প্রকাশক মনিরুজ্জামান। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম। সহ সভাপতি মাহবুব উদ্দিন। সাধারণ সম্পাদক এটিএন শামসুজ্জামান। জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদিকা শিরিন চৌধুরী। দৈনিক প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাইনুল ইসলাম পলাশ। ৭১ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান। অপরাধের খোঁজ এশিয়ান টেলিভিশনের জুলহাস। স্টাফ রিপোর্টার সিহাব তালুকদার । দৈনিক মাতৃজগত পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু । বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব মহিলা বিষয়ক সম্পাদিকা হাজেরা বিবি লাকী। দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা মোঃ মাসুম বিল্লাহ সুমন সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সাংবাদিকবৃন্দ ও মিরপুরের সকল সাংবাদিক প্রমূখ। এ সময় সাংবাদিক নেতারা বলেন- সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় নানা ঝুঁকির মধ্যে দিয়ে সংবাদ সংগ্রহ করেন এবং পাঠকদের জন্য তা প্রকাশ করেন। সাংবাদিকরা জাতির দর্পণ এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরে। তবে অনেক সময় দেখা যায় গণমাধ্যমে কোন একটি মহল হস্তক্ষেপ করে পেশাগত দায়িত্ব পালনে বিভ্রান্ত করে। তাদের প্রতি হুঁশিয়ার করে দেন সাংবাদিক নেতারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা প্রদান ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করা মাতৃজগত পত্রিকার পাঠক, কলাকৌশলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান
এ সময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পলাশ তালুকদার।উল্লেখ্য অনুষ্ঠানটিতে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।