মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির দখলে

ডেস্ক রিপোর্ট : / ৫৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শেষ পর্যন্ত ইতিহাসটা গড়েই ফেললেন মেসি। মিরোস্লাভ ক্লোসাকে সরিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। সোমবার বিশ্বকাপের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এই গোলটা করলেন তিনি। এই ম্যাচে তিনি দুইটি গোল করেন। এনিয়ে মেসির ১৮ টি গোল হয়েছে। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ম্যাচের ১০ মিনিট না যেতেই মেসি একটি পেনাল্টি মিস করেন। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে বেশি।বক্সের ডান পাশ দিয়ে শটটা নিয়েছিলেন মেসি। তা গোলের বাইরে চলে যায়। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন। সেটিই ছিল সর্বোচ্চ। এখন মেসি তাঁকে ছাড়িয়ে গেছেন।তবে শেষ পর্যন্ত আসল ইতিহাসটা গড়েই ছাড়লেন মেসি। বাম পাশ থেকে একজন উইঙ্গার তাকে পাস দেন। মাঝে একজন ডামি করলেন। বক্সের বাইরে বলটা পৌঁছায় মেসির পায়ে। এরপর দারুণ এক শটে তিনি বল জড়ান অস্ট্রিয়ার জালে। এই গোলেই মেসি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। ক্লোসার ১৬ গোলকে পেছনে ফেলে ১৮ গোল নিয়ে এগিয়ে গেলেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর