মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলির চাপে মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

বিশেষ প্রতিনিধি : / ১১০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

একাধিক সাংবাদিক সংগঠনের চাপের মুখে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক টিপুকে জামিনে মুক্তি দেওয়া হয়।
আজ সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়। টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন।সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে ঘটনার মুহূর্তে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তি দাবি করা হয়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য ফোরাম ,তালার স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ টিপুর মুক্তির দাবিতে নানাবিধ কর্মসূচি পালন করেন। এবং দেশের পাকিস্তানি ও জাতীয় পত্রিকায় সংবাদটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক টিপুর মুক্তির জন্য আবেদন করেছিলেন। জামিনে মুক্তির পর তাকে বরণ করেন নেন স্থানীয় সাংবাদিকরা। ঘটনার বিবরণে জানা যায়, ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল। ভুক্তভোগী পরিবারের দাবি এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার জড়িত রয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। খোঁজ নিয়ে জানা যায় তিনি বিগত আওয়ামীলীগ
সরকারের পৃষ্ঠপোষকতায় যেখানে চাকরি করেছে সেখানে নানা ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ক্ষমতার প্রভাব খাটিয়েছে। বিষয়টি তদন্তের জন্য সাংবাদিক মহল জোর দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর