মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিজয় দিবসে আকাশে লাল-সবুজের মহিমা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা: / ১৭৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসে বিশ্বমঞ্চে আরেকটি অনন্য অর্জন যুক্ত করল বাংলাদেশ। একযোগে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা হাতে নিয়ে প্যারাস্যুটিং করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে দেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার ‘টিম বাংলাদেশ’-কে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, স্কাইডাইভিং চলাকালে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন এই বিশ্ব রেকর্ড স্থাপন করা হয়। গত ১৬ ডিসেম্বর ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখা হয়।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দক্ষ স্কাইডাইভারদের সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’ এই অভিযানে অংশ নেয়। জাতীয় ঐক্য, সহযোগিতা এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে তারা আকাশে তুলে ধরেন লাল-সবুজের পতাকা, যা বিশ্বব্যাপী বাংলাদেশের সক্ষমতা ও সাহসিকতার বার্তা পৌঁছে দেয়।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন,“এটি দেশের প্রতিটি মানুষের জন্য গর্বের মুহূর্ত। এই অর্জনের আনন্দ আমরা সমগ্র জাতির সঙ্গে ভাগ করে নিতে চাই।”এই ঐতিহাসিক প্যারাস্যুটিং অভিযানে অংশগ্রহণ করেন—চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন ও মো. তৌফিকুর রহমান চাকলাদার।এই অর্জনের মাধ্যমে বিজয় দিবসে বাংলাদেশের আকাশে শুধু পতাকাই নয়—উড়েছে গর্ব, সাহস আর ইতিহাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর