মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : / ১২৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সুন্দরবনকে ভালোবাসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস-২০২৫ পালন করেছে বাগেরহাট প্রেসক্লাব।এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে বাগেরহাট প্রেসক্লাব ও রুপান্তর এর আয়োজনে এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর সহযোগীতায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোঃ নূরুল করিম। বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামরুজ্জামান এরসভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম রুপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী ,শিল্পী আক্তার প্রমূখ। আলোচনা সভায় বক্তারাবক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান বক্তারা।বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতআলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক,সাবেক সাধারন সম্পাদক এম আলীআকবার টুটুল, টেলিভিষন জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারনসম্পাদকইয়ামিন আলী, এটিএনবাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলাস্কাউটের জেলা সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনসহ আলোচনা সভায় বাগেরহাটে কর্মরতবিভিন্নগনমাধ্যমকর্মীরাউপস্থিতছিলেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শওকত আলী বাবু। আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। উল্লেখ্য, ২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর