সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

বাগেরহাটে গাঙচিলের বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট প্রতিনিধি : / ২৫৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ এর পুকুর পাড়ে এক মনোজ্ঞ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী সদস্য আমাতুল হাফিজ। সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাহিত্য আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিলের বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ মোহিতুর রহমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম আকিন্জী, রেখা আলী, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন লাভলু, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের গাঙচিল কমিটির সভাপতি খুরশিদা রহমান জুই, সাধারণ সম্পাদক দেবাশীষ সরদার,জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক হেনা চৌধুরী ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী সাইদুর রহমান সবুজ, নির্বাহী সদস্য ইমরান কবির রুমেল, শারমিন কাজল, সেলিনা আক্তার, শিশু সদস্য সিয়াম খান প্রমূখ। সাহিত্য আড্ডা শেষে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ ও পীর খানজাহান আলীর মাজার পরিদর্শন করেন গাঙচিল পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর