মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

বাগেরহাটের রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ

মো: রেজাউল ইসলাম রামপাল (বাগেরহাট)প্রতিনিধি : / ১২৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে বাটোয়ারা মামলায় রায় পাওয়ার পরেও বৃদ্ধ ইয়াছিন সরদারের বাস্ত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি।জানা গেছে, উপজেলার কুমলাই পবনতলা গ্রামের মৃত সরদার হাসেম আলীর ছেলে ইয়াছিন সরদারের সাথে একই গ্রামের সরদার ইউসুফ সরদার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমির মালিকানার অংশ ফিরে পেতে ইয়াছিন বাগেরহাটের দেওয়ানি আদালতে ১৪৩/০৯ নং একটি মামলা করেন। দীর্ঘ শোনানির পরে ইয়াছিন সরদারের পক্ষে রায় প্রদান করেন বাগেরহাটের বিজ্ঞ সহকারী জজ আদালতের বিচারক পলাশ কুমার দালাল। তিনি এসএ ১১৫ নং কুমলাই মৌজার হাল ৯১ নং ডিপি’র ৩২০ খতিয়ানের ৭৭৪, ৮৯৩, ৮৯৪, ৮১২ ও ৮৯১ নং দাগের মধ্যে মোট ২৬ শতাংশ জমি আপোষ বণ্টন মতে জমি ভোগদখলের নির্দেশ দেন। বৃদ্ধ ইয়াছিন বলেন আমার গাছপালা কেটে নিচ্ছে, আতাবেড়া কেটে আমাদের বেআবরু করার চেষ্টা করছে এবং জমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ মানজুর। অভিযোগের বিষয়ে মানছুর ওরফে মান্জুর সরদারের কাছে জানতে চাইলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, বিজ্ঞ আদালত ইয়াছিন সরদারকে দাগে দাগে জমি নেওয়ার রায় প্রদান করেছেন। তিনি আমাদের পারিবারিক কবরখানাসহ আমাদের জমি ভোগদখল করে রেখেছেন। এরপরে আমাদের নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর