বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের রামপালে অপপ্রচারের প্রতিবাদে সুন্দরবন হাসপাতালের সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : / ১৯৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

রামপালের ফয়লা চৌরাস্তার মোড়ে সুন্দরবন হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে হাসপাতালের নিজস্ব কক্ষে এ সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক রিয়াজ আহম্মেদ।লিখিতভাবে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালটি নিয়ে ছড়িয়ে পড়ে একটি কথিত ভিডিও। কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হাসপাতাল সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব প্রমাণ নেই। সুন্দরবন হাসপাতাল দীর্ঘদিন ধরে ফয়লা বাজারসহ রামপাল উপজেলার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, মানবিক এবং সেবা-নির্ভর চিকিৎসা সেবা প্রদান করে আসছে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। অথচ এখন কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তিনি সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণকে এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যাচাই করার জন্য অনুরোধ করেন। সুন্দরবন হাসপাতাল অতীতেও জনগণের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তিনি সঠিক সংবাদ প্রচার ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে এ সময় চিকিৎসকসহ হাসপাতালটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর