রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : / ২৪০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পরিবারের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান, শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত অনলাইন পোর্টাল টিভি চ্যানেলের সম্পাদক মোঃ খাঁন সেলিম রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে তাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাব-এর সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, দেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি সরকার প্রধানের নিকট সাংবাদিকদের জন্য সরকারি ভাতা প্রবর্তনের দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মাহি সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সাংবাদিক সমাজ শুধু কলমের মাধ্যমে নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. বদরুল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ শিহাব উদ্দিন,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ জাকির মোল্লা, দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক বারী,মোঃ মাহবুব হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ আতাউর রহমান, সাংবাদিক খান রফিকুল ইসলাম, আনিস মাহমুদ লিমন, খান সুমন, মোঃ মিজান, মোঃ আজহার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী ফরাজী মোক্তার, যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার ও বাবুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যুরো প্রধান মোঃ সফিকুর রহমান, ঢাকা উত্তর ব্যুরো প্রধান এস. এম. রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তন্ময় চৌধুরী, মোঃ রিবণ রায়হান, মোঃ আতাউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।ইফতার পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পত্রিকা পরিবারের সার্বিক উন্নতি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া শেষে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারীরা ইফতার গ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়ে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং সংগঠন দুটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর