বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর পক্ষ থেকে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব সংবাদদাতা: / ১৩৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

মহান অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন,একুশ মানে অধিকারের সংগ্রাম, একুশ মানে সাংস্কৃতিক সংগ্রামও। এটি ছিল জাতীয় স্বাধীনতার প্রথম সোপান, এই ভাষা আন্দোলনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি স্বাধীনতার যুদ্ধের দিকে। আমাদের মহা অর্জন আমরা স্বাধীনতা লাভ করেছি।যেটাকে কখনোই ধ্বংস করা যায় না, যেটিকে কখনো ম্লান করা যায় না। একুশে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে পৃথিবী মানুষ এবং আমাদের সমাজ-সংসার থাকবে ততদিন একুশ আমাদেরকে সাহস যোগাবে এবং লড়াই করতে উদ্ধুব্ধ করবে। এ সময় তিনি আরও বলেন আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করছি ,অবশ্যই তাদের অধিকার আদায় করবো। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী। তিনি এ সময় বলেন, জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ‘রাষ্ট্রভাষা বাংলা’ এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। কিন্ত দেশের সর্বত্রে এখনো বাংলা ভাষা চালু হয়নি। এ ব্যার্থতার দায়দায়ীত্ব আমাদের সকলের। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী,মাকসুদা আক্তার,মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জাহান,মহমুদা বেগম.নুরুল ইসলাম,মোঃ হেলাল,সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর