রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট : / ১৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী কিংবা গণহত্যায় জড়িত কোনো ব্যক্তিকে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুর্গাপূজা উদ্‌যাপন ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশকে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপূজা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবারের আয়োজন একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, বিগত ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং ধর্মীয় সম্প্রীতি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে। তবে বর্তমান সরকার এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সবার সম্মিলিত সহযোগিতায় এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ

মন্ত্রী জানান, ২০২৬ সালে সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যা দেশের পূজামণ্ডপের সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ বলে তিনি উল্লেখ করেন।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বাড়ানোর তথ্য তুলে ধরে তিনি বলেন, আগে এ খাতে সর্বোচ্চ চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এবার সেই বরাদ্দ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে এবার পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে এবং পূজামণ্ডপপ্রতি চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগে দেশে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ ভবিষ্যতেও অটুট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর