রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের

ডেস্ক রিপোর্ট : / ১০১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবলে যেন চমকের শেষ নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের প্রথমার্ধ ৭৩ মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য ছিল ।তারপর শুরু হলো একের পর এক গোল। ৮০ মিনিটে দশজনের দলে পরিণত হয় বসনিয়া-হার্জেগোভিনা। এরপরই গোল উৎসবে মাতে সুইজারল্যান্ড। ইনজুরি টাইমসহ ২৩ মিনিটের ব্যবধানে ৫ গোল হয়েছে এই ম্যাচে। এর মধ্যে ৪ গোল সুইসদের। তারা জিতেছে ৪-১ ব্যবধানে। যেখানে ৭৪ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ০-০। এরপর যেন গোলবন্যা বয়ে যায় লস অ্যাঞ্জেলেসে। শেষ ২৩ মিনিট ও যোগ করা সময় মিলিয়ে মোট পাঁচবার জাল কাঁপে, যার চারটিই করে সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় সুইসরা। ম্যাচের প্রথমার্ধে বলের দখলে স্পষ্ট আধিপত্য ছিল সুইজারল্যান্ডের। প্রতিপক্ষের তুলনায় দ্বিগুণেরও বেশি পাস সম্পন্ন করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। এনদোয়ে ও ফ্রয়েলার সাইড-নেটিংয়ে বল জড়ালেও বসনিয়ার গোলরক্ষক ইব্রাহিম ভাসিলজকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি।অন্যদিকে ধীরগতির ফুটবল খেলেও কয়েকটি আক্রমণ গড়ে তোলে বসনিয়া-হার্জেগোভিনা। তবে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় বিরতিতে যায় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলে যায়। ৫৬ মিনিটে সুইজারল্যান্ড গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জাকার ক্রসে এনদোয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে শট নিলেও অসাধারণ দক্ষতায় তা ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন ভাসিলজ। ৬২ মিনিটেও বসনিয়ার এই গোলরক্ষক নিজের নৈপুণ্য দেখান। এম্বোলোর শক্তিশালী হেড ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।
তবে ৭৪ মিনিটে আর রক্ষা হয়নি। বদলি হিসেবে নামা দুই খেলোয়াড়ের সমন্বয়ে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ভার্গাসের ক্রস থেকে বল পেয়ে জোহান মানজাম্বি কাছ থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন। এর ছয় মিনিট পর আরও বড় বিপদে পড়ে বসনিয়া। গোলের সুযোগ তৈরি করা ব্রিল এম্বোলোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন শেষ ডিফেন্ডার মুহারেমোভিচ। ফলে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া-হার্জেগোভিনা। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে বেশি সময় নেয়নি সুইসরা। ৮৪ মিনিটে এম্বোলোর পাস থেকে রেনাতো ভার্গাস নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।৯০ মিনিটে আবারও জালের দেখা পায় সুইজারল্যান্ড। অধিনায়ক গ্রানিত জাকার পাস থেকে ভার্গাস বল বাড়িয়ে দেন মানজাম্বির কাছে। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার, আর সুইজারল্যান্ড এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কিছুটা কমায় বসনিয়া-হার্জেগোভিনা। বদলি হিসেবে মাঠে নামার পরপরই মাহমিচ দুর্দান্ত এক ভলিতে গোল করে স্কোরলাইন ৩-১ করেন। কিন্তু শেষ হাসি হাসে সুইজারল্যান্ডই। যোগ করা সময়ের সপ্তম মিনিটে বক্সের ভেতর সোকে ফেলে দিলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে নিজের নাম স্কোরশিটে তোলেন অধিনায়ক গ্রানিত জাকা। শেষ পর্যন্ত পাঁচ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর