সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

বরানগরে রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং শিল্পী বরণ অনুষ্ঠান।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৮৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

গতকাল ঠিক সন্ধ্যে সাড়ে ছটায়, বরানগর নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায়, এবং যুব সভাপতি ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস সুমন পৈড়ার উদ্যোগে, পঞ্চবটি তলা বৈদ্যায়তন সরণির সংযোগস্থলে, ১৬৫ তম রবীন্দ্রজয়ন্তী উৎসব ও শিল্পী বরণ অনুষ্ঠিত হলো। সকল অতিথিদের উপস্থিতিতে।

এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দমদম লোকসভার সাংসদ সৌগত রায়, , বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, পৌর পরিষদ বরানগর পৌরসভার রামকৃষ্ণ পাল, সভাপতি ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নারায়ণ চন্দ্র খেটো, যুব সভাপতি উত্তর বরানগর তৃণমূল কংগ্রেস অনিন্দ্য চৌধুরী, বিশেষ অতিথি দেবরাজ চক্রবর্তীর যুব সভাপতি বরানগর ও ব্যারাকপুর সাংগঠনিক, উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার, অমর পাল, সুধাংশু আওন, শম্পা চন্দ্র, সিআইসি জয়ন্ত রায়, এছাড়া উপস্থিত ছিলেন শিলা দেবনাথ , তামসী ভট্টাচার্য, রুমা দে , পূজা দেবনাথ , সম্পা ঘোষ, ইন্দ্রানী মিত্র সহ অন্যান্য কর্মীবৃন্দ ও শিল্পী বৃন্দরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবিগুরুর মূর্তিতে একে একে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে সকলকে সম্বর্ধনা জানান।

একদিকে আজকের অনুষ্ঠানে সকল শিল্পীদের যেমন বরণ করে নেন, তেমনি সমগ্র অনুষ্ঠানটি সুন্দরময় হয়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথের নাচে গানে কবিতায়, এই সুন্দরময় অনুষ্ঠানে মঞ্চকে আলোকিত করে রেখেছিলেন এলাকার সকল সদস্য ও মহিলা বৃন্দরা, এই অনুষ্ঠানে এলাকার ছোট ছোট ছাত্র-ছাত্রী ও ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিলেন।

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে একটা কথাই উঠে আসে কবিগুরু রবীন্দ্রনাথ সব সময় আমাদের মনে ও অন্তরে, যার কবিতা ও গান সবার কণ্ঠে ভেসে আসে, যাহার জন্মদিনে আজকে সকল শিল্পীরা একত্রিত হয়েছি, কোন কিছুর রাজনীতির ছত্রছায়ায় না থেকে কবি গুরুকে সবার স্মরণ রাখা দরকার, যিনি নিরালায় বসে কয়েক হাজার গান ও কবিতা মানুষের জন্য রেখে গেছেন, যার গান ও কবিতাকে নিয়ে শিল্পীরা নিজেদের কণ্ঠে গেয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, আজ শিল্পীদের আমরা বরণ করে নিতে পেরে , আমরা ধন্য তাদেরকে সম্মান দিতে পেরে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর